যশোর, বাংলাদেশ || বুধবার, ২৪ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অবশেষে হরমুজ প্রণালি পাড়ি দিলো ‘বাংলার জয়যাত্রা’, ৩১ নাবিকই নিরাপদ

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন,২০২৬, ১০:৪১ এ এম
আপডেট : মঙ্গলবার, ২৩ জুন,২০২৬, ০৩:৪৪ পিএম
অবশেষে হরমুজ প্রণালি পাড়ি দিলো ‘বাংলার জয়যাত্রা’, ৩১ নাবিকই নিরাপদ

দীর্ঘ প্রায় চার মাসের অনিশ্চয়তা ও উদ্বেগের পর অবশেষে পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ অতিক্রম করেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’।

মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ সময় ভোর ৩টার দিকে জাহাজটি এই নৌপথ পাড়ি দিতে সক্ষম হয়। বর্তমানে জাহাজটি জ্বালানি সংগ্রহের উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের দিকে অগ্রসর হচ্ছে। বিএসসির সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে যে, জাহাজে থাকা ৩১ জন বাংলাদেশি নাবিক ও ক্রু সদস্যের সবাই সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ রয়েছেন।

সূত্রমতে, চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে জাহাজটির যাত্রাপথে জটিলতা শুরু হয়। ভারত থেকে পণ্য বোঝাই করে গত ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে ‘বাংলার জয়যাত্রা’। এরপর কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল নিয়ে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায় জাহাজটি।

ঠিক এই সময়ে মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা তীব্র আকার ধারণ করে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানের পাল্টা পদক্ষেপে আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়লে চরম নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়। ফলে ২৮ ফেব্রুয়ারি থেকে কার্যত পারস্য উপসাগরেই আটকা পড়ে বিএসসির এই জাহাজটি।

পরবর্তীতে ১১ মার্চ জেবেল আলী বন্দরে পণ্য খালাসের পর জাহাজটির কুয়েতে যাওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে বিএসসি সেই সিদ্ধান্ত পরিবর্তন করে। জাহাজটিকে সংঘাতপূর্ণ এলাকা থেকে সরিয়ে নিতে সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে প্রায় ৩৭ হাজার টন সার বোঝাই করে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের উদ্দেশ্যে পাঠানোর পরিকল্পনা করা হয়। তবে হরমুজ প্রণালি অবরুদ্ধ থাকায় জাহাজটি দীর্ঘ সময় সৌদি আরবের রাস আল খায়ের বন্দরেই অপেক্ষায় থাকতে বাধ্য হয়। সব বাধা বিপত্তি পেরিয়ে আজ ভোরে জাহাজটি মুক্ত হয়ে পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা করেছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)