লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের কলাগাছি ও নলদী বাজারে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) উপজেলার বিভিন্ন বাজারে এই বিশেষ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসান।
আইন অমান্য করায় অভিযানে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেন তিনি।
এর মধ্যে কলাগাছি বাজারে ভোক্তা অধিকার আইনের ৩৮ ধারায় সুব্রত স্টোরকে দুই হাজার টাকা ও নলদী বাজারে ৫১ ধারায় রায় ফার্মেসিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসান এ খবর নিশ্চিত করেছেন।