যশোর, বাংলাদেশ || বুধবার, ২৪ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন,২০২৬, ০২:২৮ পিএম
মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা

মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের।

সভায় কৃষকদের মাঝে নির্ধারিত সময়ে সুষম সার ও মানসম্মত বীজ বিতরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করে বক্তব্য দেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার সাব্বির আহম্মেদসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব এবং মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক তাজুল ইসলাম বলেন, ‘কৃষকের দোরগোড়ায় নির্ধারিত সময়ে সার উত্তোলন ও বিতরণ নিশ্চিত করতে হবে।’ এ সময় তিনি দেশের কৃষি ও কৃষকের উন্নয়নে সার ডিলারদের আরও দায়িত্বশীল ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের ইউরিয়া ও নন-ইউরিয়া সারের মাসিক বরাদ্দ, উত্তোলন, বিতরণ এবং বর্তমান মজুদ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বাজারে সারের কৃত্রিম সংকট ও ভেজাল রোধে কার্যকর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। একই সাথে আসন্ন খরিপ-২ মৌসুমে উচ্চফলনশীল ও আধুনিক জাতের বীজ সংগ্রহ এবং কৃষকদের কাছে সুলভ মূল্যে তা পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও ডিলারদের প্রতি আহ্বান জানান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)