যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কালীগঞ্জে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ২৪ জুন,২০২৬, ০৭:০৫ পিএম
আপডেট : বুধবার, ২৪ জুন,২০২৬, ০৮:০২ পিএম
কালীগঞ্জে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ঝিনাইদহের কালীগঞ্জে সাড়ে তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যের ধান বীজ ও সার বিতরণ কার্ষক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার বেলা ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে ওই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ।

উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক হামিদুল ইসলাম হামিদ।

কালীগঞ্জ উপজেলা কৃষি অফিস আয়োজিত অনুষ্ঠানটি উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আকতারুজ্জামান মিয়া অনুষ্ঠান সঞ্চালনা করেন।

এ সময়ে খরিপ মৌসুমের রোপা আমন ও গ্রীষ্মকালীন সবজি আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষে তালিকাভুক্ত চাষীদের মধ্যে বিঘাপ্রতি পাঁচ কেজি ধান বীজ, ১০ কেজি ডিওপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।

উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থ বছরের কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় কালীগঞ্জ পৌরসভাসহ উপজেলার ১১ ইউনিয়নের সাড়ে তিন হাজার কৃষকের মাঝে ধান বীজ ও সার বিতরণ করা হবে।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)