যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কালীগঞ্জে দুই কারেন্ট জাল ব্যবসায়ীকে জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ২৪ জুন,২০২৬, ০৮:৪৬ পিএম
আপডেট : বুধবার, ২৪ জুন,২০২৬, ০৯:১০ পিএম
কালীগঞ্জে দুই কারেন্ট জাল ব্যবসায়ীকে জরিমানা

ঝিনাইদহের কালীগঞ্জ থেকে প্রায় তিন লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল আটক করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা ও পরে উদ্ধারকৃত মালামাল পুড়িয়ে দেওয়া হয়।

বুধবার বেলা ১১টার দিকে ঝিনাইদহ জেলা ট্রাস্ক ফোর্সের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলামিন মৎস সুরক্ষা ও সংরক্ষণ আইনে অবৈধ জাল উদ্ধার এ জরিমানা আদায় করেন।

কালীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা হাসান সাজ্জাত জানান, বুধবার সকাল ১০ টার দিকে জেলা ট্রাস্ক ফোর্স টিমসহ তারা কালীগঞ্জ শহরের বড় মাছ বাজারে অভিযান চালান। এ সময় দুটি প্রতিষ্ঠান থেকে ৩৩ কেজি কারেন্ট জাল ও ১২ চায়না দুয়ারী জাল আটক করা হয়। যার মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোট পরিচালনা করে মৎস সুরক্ষা ও সংরক্ষণ আইনে অভিযুক্ত ইয়ানুর রহমান ও আল আমিন নামে দুই ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করেন। পরে উদ্ধারকৃত জাল উপজেলা পরিষদে নিয়ে তা পুড়িয়ে দেওয়া হয়।

অভিযানে পুলিশ, র‌্যাব ও মৎস অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)