যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গাংনীতে পুকুরে বিষ প্রয়োগ, ৩০ লাখ টাকার মাছ নিধন

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ জুন,২০২৬, ১১:০৮ এ এম
আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন,২০২৬, ০২:২৯ পিএম
গাংনীতে পুকুরে বিষ প্রয়োগ, ৩০ লাখ টাকার মাছ নিধন

মেহেরপুরের গাংনী উপজেলার জুগিন্দা গ্রামে রাতের আঁধারে একটি মাছের পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৩০ লাখ টাকার মাছ নিধন করার অভিযোগ উঠেছে। উপজেলার জুগিন্দা গ্রামের বাসিন্দা, পোশাক ব্যবসায়ী কামরুজ্জামানের পুকুরে এ বর্বরোচিত ঘটনা ঘটে।

বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এই বিষ প্রয়োগের ঘটনা ঘটায় বলে ভুক্তভোগী পরিবার দাবি করেছে।

শুক্রবার সকালে পুকুরের মালিক কামরুজ্জামান প্রতিদিনের মতো মাছের খাবার দিতে গিয়ে পুকুরপাড়ে যান। সেখানে তিনি পানির ওপর অসংখ্য মৃত মাছ ভেসে থাকতে দেখেন। পরে তার চিৎকার ও আহাজারিতে স্থানীয় প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং পুকুরজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মরা মাছ দেখতে পান।

পুকুর মালিক কামরুজ্জামান জানান, তার পুকুরে নয় থেকে দশ কেজি ওজনের বড় পাঙাস, রুই, কাতলা, তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির বিপুল মাছ ছিল। এসব মাছ বর্তমান বাজারে বিক্রির একদম উপযুক্ত হয়ে উঠেছিল। রাতের আঁধারে বিষ প্রয়োগ করায় পুকুরের সব মাছ মারা গেছে, এতে তার প্রায় ৩০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

কান্নাজড়িত কণ্ঠে কামরুজ্জামান আরও জানান, কয়েকদিন আগে কিছু ব্যক্তি তাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছিল। পূর্ব শত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে তার পুকুরে বিষ প্রয়োগ করে এই বিপুল পরিমাণ মাছ নিধন করা হয়েছে বলে তিনি সন্দেহ করছেন।

এ বিষয়ে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি তারা অবগত হয়েছেন। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে দ্রুত তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)