যশোর, বাংলাদেশ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে আইনশৃঙ্খলা ও উন্নয়ন নিয়ে প্রতিমন্ত্রীর মতবিনিময়

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ২১ সেপ্টেম্বর,২০২৬, ০৪:৪১ পিএম
যশোরে আইনশৃঙ্খলা ও উন্নয়ন নিয়ে প্রতিমন্ত্রীর মতবিনিময়

যশোর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও সার্বিক উন্নয়ন কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং যশোর জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, এমপি।

সোমবার (২১ সেপ্টেম্বর) যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষ ‘অমিতাক্ষর’-এ এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।

সভায় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকতার সঙ্গে সঠিক তথ্য-উপাত্ত দিলে প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণ ও তা বাস্তবায়ন সহজ হবে। কার্যকর সিদ্ধান্ত গ্রহণের জন্য সঠিক তথ্যের গুরুত্বও তুলে ধরেন তিনি।

তিনি বলেন, বর্তমান সরকার প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহি ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে কাজ করছে। প্রশাসনের মধ্যেও পরিবর্তনের মানসিকতা তৈরি হয়েছে। সবাই দায়িত্বশীলভাবে কাজ করলে যশোরের আইনশৃঙ্খলা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান এবং মানুষের জীবন-জীবিকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি সম্ভব।

প্রতিমন্ত্রী আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর যশোরসহ তার দায়িত্বপ্রাপ্ত জেলাগুলোর জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে তিনি কথা বলেছেন। বিভিন্ন জেলার সমস্যা সম্পর্কে তথ্য নিয়ে সেগুলো সমাধানে কাজ করছেন।

সভায় যশোরের আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, ডেঙ্গু মোকাবিলা, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থাসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। উপজেলা পর্যায়ে চলমান সমস্যা ও সম্ভাবনা নিয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতামত নেওয়া হয়।

মতবিনিময় সভায় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সাবিরা নাজমুল মুন্নী, যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবু, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খানসহ জেলার আট উপজেলার নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)