যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কয়রায় কৌশলগত পরিকল্পনা প্রণয়ন বিষয়ে কর্মশালা

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২১ সেপ্টেম্বর,২০২৬, ০৪:৪৪ পিএম
কয়রায় কৌশলগত পরিকল্পনা প্রণয়ন বিষয়ে কর্মশালা

খুলনার কয়রায় কৌশলগত পরিকল্পনা প্রণয়ন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ফেইথ ইন অ্যাকশন-মুক্তির আহ্বান (সিফরআর) প্রকল্পের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে কিন্ডারনটহিলফে (কেএনএইচ), জার্মানি।

উপজেলা কৃষি কর্মকর্তা তীলক কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কে এম মফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, ইউপি চেয়ারম্যান আলহাজ সরদার নুরুল ইসলাম কোম্পানি, প্রকল্প ব্যবস্থাপক ফারাহানা জাহান, কমিউনিটি ফ্যাসিলিটেটর রাজর্ষী মণ্ডল, প্রিয়াঙ্কা বিশ্বাস ও ফাইমা খাতুন, অগ্রগামী ও প্রত্যাশা সংগঠনের শারমিন আক্তার ও মোহসিনা খাতুন, এনজিও প্রতিনিধি মুর্শিদা আক্তার এবং উপদেষ্টা মাসুম বিল্লাহসহ অনেকে।

কর্মশালায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, জনসংগঠনের সদস্য, সিপিসি সদস্য, উপদেষ্টা পরিষদের সদস্যসহ প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় প্রকল্পের উদ্যোগে দুটি জনসংগঠনের সক্ষমতা ও দুর্বলতা, সুযোগ এবং ঝুঁকি নিরূপণ করা হয়। এসব বিষয় বিশ্লেষণের ভিত্তিতে সংগঠন দুটির জন্য তিন বছরের কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)