যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

এআই সেবার উন্নয়নে রাইজ ও ডিজিটএক্সের চুক্তি

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর,২০২৬, ০৯:৩২ পিএম
এআই সেবার উন্নয়নে রাইজ ও ডিজিটএক্সের চুক্তি

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সেবার পরিধি বাড়ানো ও ব্যবহারকারীদের জন্য আরও সহজলভ্য করতে যৌথভাবে কাজ করবে ডিজিটাল লাইফস্টাইল ব্র্যান্ড রাইজ এবং এআই প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান ডিজিটএক্স।

এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন রাইজের বিজনেস ইউনিটের হেড কে এম রায়হান এবং ডিজিটএক্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অমিত দাস।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, রাইজের প্রোডাক্ট সিনিয়র ম্যানেজার মশিউর রহমান অনিক, সিনিয়র ক্যাটাগরি ম্যানেজার শেখ শওকত হোসেন এবং ডিজিটএক্সের ডিরেক্টর অব অপারেশন অর্ণব বিশ্বাস।

চুক্তি অনুযায়ী, রাইজের এআইভিত্তিক সেবার মান ও পরিধি বাড়াতে প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেবে ডিজিটএক্স।

এ ছাড়া প্ল্যাটফর্মটিতে আধুনিক এআই প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ, নতুন টুল তৈরি এবং ব্যবহারকারীদের দৈনন্দিন প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সেবা চালুর লক্ষ্যে প্রতিষ্ঠান দুটি যৌথভাবে কাজ করবে।

এ উদ্যোগ সম্পর্কে বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, ‘এআই শুধু জটিল প্রযুক্তি বা বিশেষ দক্ষতাসম্পন্ন মানুষের জন্য নয়।

এর মাধ্যমে যে কেউ নতুন কিছু শিখতে পারেন, নিজের ভাবনা প্রকাশ করতে পারেন কিংবা আগে কঠিন মনে হতো এমন কাজ সহজে করতে পারেন।

রাইজের মাধ্যমে তরুণসহ সবার কাছে এআই প্রযুক্তি ও টুল আরও সহজলভ্য করাই আমাদের লক্ষ্য।’

ডিজিটএক্সের প্রতিষ্ঠাতা ও সিইও অমিত দাস বলেন, ‘রাইজের মতো শীর্ষ প্রতিষ্ঠানের সঙ্গে এই পথচলা দেশের এআই প্রযুক্তিতে নতুন দিগন্ত উন্মোচন করবে।

গ্রাহকদের জন্য বিশ্বমানের এআই অভিজ্ঞতা নিশ্চিত করতেই আমাদের এই যৌথ প্রয়াস।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)