সুবর্ণভূমি ডেস্ক
সংগৃহীত—
ছবি:
ভারতে নিহত ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগের একটি দল।
ডিবি জানায়, মুনতারিন ফেরদৌস ডরিন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা। তার বাবা প্রয়াত আনোয়ারুল আজীম আনার ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি। ডরিন রাজধানীর লালমাটিয়া এলাকায় বসবাস করতেন।
ডিবি জানিয়েছে, ডরিনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তবে কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে ডিবির দেওয়া তথ্যে কিছু বলা হয়নি।