যশোর, বাংলাদেশ || শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

‘অত‍্যাচারী জমিদারদের নাতিরা বাংলাদেশ দখলের আওয়াজ তুলছে’

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : শুক্রবার, ২৭ নভেম্বর,২০২৬, ০৮:৪৯ পিএম
আপডেট : শুক্রবার, ২৭ নভেম্বর,২০২৬, ০৯:০৬ পিএম
‘অত‍্যাচারী জমিদারদের নাতিরা বাংলাদেশ দখলের আওয়াজ তুলছে’

কলকাতার অত‍্যাচারী জমিদারদের নাতিরা বাংলাদেশ দখলের আওয়াজ তুলছে। অবস্থা দেখে মনে হচ্ছে বাংলাদেশের কৃষকের মার তারা ভুলে গেছে। কিন্তু বাংলার কৃষক কি কলকাতার জমিদারদের অত‍্যাচারের কথা কখনও ভুলতে পারবে? এদেশের মানুষ ঐতিহাসিকভাবে তার বিরুদ্ধে শক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কথাসাহিত্যিক ও সাংবাদিক মাহবুব মোর্শেদ। সুবর্ণভূমির পাঠকদের জন্য তার পোস্টটি তুলে ধরা হলো:

১৯৭১ সালে পাকিস্তানিরা যখন বাংলাদেশ ছেড়ে চলে যায় তখন তারা একরকম নিশ্চিত হয়ে গিয়েছিল যে, বাংলাদেশ নামের নতুন রাষ্ট্রটি হয় ভারতের একটা প্রদেশ হবে, নয়তো উপনিবেশ হয়ে থাকবে।

কথিত আছে, ১০ জানুয়ারি শেখ মুজিব ঢাকা বিমানবন্দরে নামার পর শেখ মনি তার কানে কানে বলেছিলেন, মামা তাজউদ্দিন তো সব খাইয়া দিল।

তো তাজউদ্দিন যখন ফুল দিয়ে শেখ সাহেবকে বললেন, লিডার ওয়েলকাম টু দি ইনডিপেন্ডেন্ট বাংলাদেশ, তখন নাকি শেখ সাহেব বলেছিলেন, কী স্বাধীন করছো দেশ। পাকিস্তানিদের হাত থেকে ইন্ডিয়ানদের হাতে তুলে দিছো।

শেখ সাহেব বুঝতে পেরেছিলেন, স্বাধীন বাংলাদেশ ছেড়ে যাবার ইচ্ছা ভারতীয়দের নাই। ফলে, এই জায়গাটায় তিনি জোর দিলেন।

মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমান ও খালেদ মোশাররফের আলোচনার কথা আমি শুনেছি। তারা নাকি প্রায়ই বলতেন, পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধের পর আবার ভারতীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে।

১৯৬৫ সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় অনেকে মনে করতেন অরক্ষিত পূর্ব পাকিস্তান ভারত দখল করে নিতে পারে।

এত কথা বলার মানে হলো, বাংলাদেশের ওপর ভারতের যে একটা নজর আছে সেটা বোঝানো। ভারত হয়তো অনেক আগেই সিকিমের মতো বাংলাদেশ দখল করে নিতো কিন্তু এর মুসলিম জনগোষ্ঠীর প্রতিরোধের ভয়েই আগায়নি। তারা মনে করেছে, বাঙালি মুসলমানের প‍্যারা খাওয়ার দরকার নাই।

তাদের জন‍্য ভাল হলো, বাংলাদেশে শেখ হাসিনার মতো সরকার বসিয়ে একে করদ রাজ‍্য হিসেবে রাখা। তাতে দায় নিতে হয় না এক আনা, সুবিধা পাওয়া যায় ষোল আনা।

ফলে, হাসিনা যাওয়ার পর ভারতের মাথায় হাত পড়েছে।

দিল্লি বোঝে বাংলাদেশ দখলে নিলে ভারত রাষ্ট্র অক্ষত থাকবে না। কয়েক খণ্ড হয়ে যাবে। কিন্তু কলকাতা জিনিসটা বোঝে না। বাংলাদেশ বহু যুগ ধরে কলকাতার কাছে ব‍্যাকইয়ার্ড। পূর্ববাংলা কলকাতার জমিদারদের জমিদারি। ফলে, তারা জমিদারি ফেরত চায়। এই বাসনা তারা লুকাতে পারে না। নানা উপলক্ষে বেরিয়ে পড়ে। আর এদেশে আছে তাদের আর্ট কালচারের রায়তরা।

এখন দিল্লিতে বিজেপি কলকাতাতেও বিজেপি। এই সুযোগে কলকাতার অত‍্যাচারী জমিদারদের নাতিরা বাংলাদেশ দখলের আওয়াজ তুলছে।

অবস্থা দেখে মনে হচ্ছে বাংলাদেশের কৃষকের মার তারা ভুলে গেছে। কিন্তু বাংলার কৃষক কি কলকাতার জমিদারদের অত‍্যাচারের কথা কখনও ভুলতে পারবে?

জমিদারদের নাতিপুতিরা একবার চেষ্টা করে দেখলেই বুঝবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)