যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

স্বরাষ্ট্রমন্ত্রীসহ বিএনপি নেতাদের নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার ১

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ৭ এপ্রিল,২০২৬, ০৮:৩২ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রীসহ বিএনপি নেতাদের নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার ১

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ বিএনপির সিনিয়র চার নেতাকে নিয়ে ফেসবুকে কটূক্তি করার অভিযোগে আব্দুল্লাহ আল মামুন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৭ এপ্রিল) ভোররাতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের সৈয়দপুর ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি এক্তিয়ারপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে। 

মামলা সূত্রে জানা যায়, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এলজিআরডিমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর ব্যঙ্গাত্মক কার্টুন ও আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে দেন তিনি।

এরই পরিপ্রেক্ষিতে পীরগঞ্জ উপজেলা মহিলা দলের আহ্বায়ক উম্মে কুলসুম ও যুগ্ম আহ্বায়ক নাহিদ পারভীন রিপা পীরগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করলে পুলিশ মামলা নিয়ে তাকে গ্রেপ্তার করে।  

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাকিম জানান, আব্দুল্লাহ আল মামুন এর বিরুদ্ধে একটি মামলা হয়েছে। তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)