সুবর্ণভূমি ডেস্ক
১৮ ঘণ্টা অতিক্রম হওয়ার পরও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক জিসান আহমেদ উদ্ধার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী করছে?
শুক্রবার বিকেলে তার ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি বলেন, গতকাল রাতে (১১ জুন) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক জিসান আহমেদ অপহৃত হয়েছেন। অতি দ্রুত তাঁকে উদ্ধার করে তার আপনজনদের কাছে ফিরিয়ে দেওয়া হোক।