যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

‘ক্যাডেট কলেজের আদলে ৬০০ প্রতিষ্ঠান বানালে এই প্রজেক্ট স্পেক্টাকুলারলি ফেইল করবে’

প্রকাশ : মঙ্গলবার, ৭ জুলাই,২০২৬, ১০:২১ এ এম
আপডেট : মঙ্গলবার, ৭ জুলাই,২০২৬, ০৩:০০ পিএম
‘ক্যাডেট কলেজের আদলে ৬০০ প্রতিষ্ঠান বানালে এই প্রজেক্ট স্পেক্টাকুলারলি ফেইল করবে’

ক্যাডেট কলেজের আদলে ৬০০ প্রতিষ্ঠান বানালে এই প্রজেক্ট স্পেক্টাকুলারলি ফেইল করবে। ক্যাডেট কলেজ কখনোই কোনোভাবেই স্কেলেবল মডেল না। আর এজন্য ছাত্র না-শিক্ষকদের পেছনে অর্থ ব্যয় করার পরামর্শ দিয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি অ্যাক্টিভিস্ট, বিশ্লেষক ফাহাম আব্দুস সালাম। তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এই পরামর্শমূলক পোস্টটি সুবর্ণভূমির পাঠকদের জন্য তুলে ধরা হলো:

ক্যাডেট কলেজের আদলে ৬০০ প্রতিষ্ঠান বানালে এই প্রজেক্ট স্পেক্টাকুলারলি ফেইল করবে। ক্যাডেট কলেজ সফল হয়েছে এ কারণে যে মাত্র ১০ টা ছিলো আমাদের সময়ে।

ক্যাডেট কলেজ কখনোই কোনোভাবেই স্কেলেবল মডেল না।

আমি বিএনপি সরকারকে অনুরোধ করবো অন্তত আরো ৫ বছর ১ টাকাও বিল্ডিংয়ের পিছনে খরচ করবেন না। ভুয়া শিক্ষকদের চাকরি খান আর ভালো শিক্ষকদের বেতন বাড়ান। ক্লাসরুমের ভেতরে খরচ করেন - বাইরে না। পড়াশোনা স্ট্রাকচারের মধ্যে আনেন ও মেধার পিছনে ব্যয় করেন। ক্লাসে প্রজেক্টরের ব্যবস্থা করুন। আল্লাহর ওয়াস্তে মনে রাখেন যে আমাদের এই মুহূর্তের চ্যালেঞ্জ হোলো পড়াশোনার ওপর বিশ্বাস ফিরায়া আনা। যে - পড়ালেখা করলে “লাভ” হয়। আমরা যে এতো বেসিক পর্যায়ে আছি - কেউ স্বীকার করে না বাট দ্যাটস আ ফ্যাক্ট। আমরা ১৮২০ সালে আছি উইথ ইন্টারনেট এন্ড মোবাইল ফোন।

আল্লাহর ওয়াস্তে ক্যাডেট কলেজের মডেলে কিছু বানাতে যেয়েন না। আমি গ্যারান্টি দিচ্ছি যে ক্যাডেট কলেজ ছাড়াও ছাত্রদের সাইজ করার আরো ১৬৯টা রাস্তা আছে। আশাহত হবেন না। এটা একটা সর্বৈব ভুল ধারণা যে শুধুমাত্র ক্যাডেট কলেজের মাধ্যমেই ছেলেদের সাইজ করা যায়। ছাত্রছাত্রীদের লাইফ তামাতামা করতে চাইলে আরো সুন্দর ও সুষম রাস্তা আছে। অল্প খরচেই আছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)