যশোর, বাংলাদেশ || শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যবিপ্রবিতে শুরু হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা

যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ২৭ নভেম্বর,২০২৬, ০৬:৫০ পিএম
আপডেট : শুক্রবার, ২৭ নভেম্বর,২০২৬, ০৭:০২ পিএম
যবিপ্রবিতে শুরু হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শুরু হতে যাচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা ২০২৬-২৭। এবারের প্রতিযোগিতায় দেশের ৩৫টি বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়েরা অংশ নেবেন। শনিবার (২৮ নভেম্বর) থেকে ২ ডিসেম্বর পর্যন্ত পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতা যবিপ্রবির বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেসিয়ামে অনুষ্ঠিত হবে।

আয়োজক সূত্র জানায়, প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ইতিমধ্যে ছেলেদের ৩৫টি ও মেয়েদের ২৭টিসহ মোট ৬২টি দল নিবন্ধন সম্পন্ন করেছে।

সার্বিক প্রস্তুতি সম্পর্কে যবিপ্রবির শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলাম বলেন, ‘আগামীকাল (আজ শনিবার) থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু হচ্ছে। যবিপ্রবি উপাচার্য প্রতিযোগিতা উদ্বোধন করবেন। ইতিমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে খেলোয়াড়, টিম ম্যানেজার ও কোচরা ক্যাম্পাসে আসতে শুরু করেছেন। তাদের আবাসনের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’

তিনি আরও জানান, জিমনেসিয়ামের গ্যালারিতে বসে দর্শকেরা খেলাগুলো উপভোগ করতে পারবেন। প্রতিযোগিতাটি সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)