স্টাফ রিপোর্টার
, যশোর
মিডিয়া আউটলেট সুবর্ণভূমি আয়োজিত ‘বিশ্বকাপ কুইজ’ এবং ‘বিশ্বকাপ প্রেডিকশন’ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২২ জুন) রাতে প্রতিষ্ঠানটির কার্যালয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কারপ্রাপ্তরা হলেন, প্রেডিকশনের পঞ্চম পর্বের বিজয়ী জান্নাতুল মাওয়া এবং কুইজ প্রতিযোগিতার নবম পর্বের বিজয়ী ইসরাফিল আহমেদ নীল।
পুরস্কার গ্রহণের আগে বিজয়ীরা সুবর্ণভূমি স্টুডিওতে সরোয়ার হোসেনের উপস্থাপনায় ‘পুরস্কার বিজয়ীদের বিশ্বকাপ আড্ডা’ শীর্ষক একটি বিশেষ টকশোতে অংশ নিয়েছিলেন।
বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণকালে উপস্থিত ছিলেন, সুবর্ণভূমির বার্তাপ্রধান সরোয়ার হোসেন, সিনিয়র রিপোর্টার কাজী আশরাফুল আজাদ, মাল্টিমিডিয়া রিপোর্টার ইমরান হোসেন রাজ।
পুরস্কার হাতে পেয়ে বিজয়ীরা সুবর্ণভূমির এই ব্যতিক্রমী ও আনন্দদায়ক উদ্যোগের প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান।
পাঠকদের ফুটবল আনন্দ ও সৃজনশীলতাকে এগিয়ে নিতে সুবর্ণভূমির এই আয়োজন। বিশ্বকাপের শেষ দিন পর্যন্ত কুইজ ও প্রেডিকশন প্রতিযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।