যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কারা উঠলো নকআউটে, কারা উঠতে পারে

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : বুধবার, ২৪ জুন,২০২৬, ১২:৩২ পিএম
আপডেট : বুধবার, ২৪ জুন,২০২৬, ০২:৪৮ পিএম
কারা উঠলো নকআউটে, কারা উঠতে পারে

বিশ্বকাপে সব দলেরই দুটি করে ম্যাচ শেষ। কোনো কোনো দল এই দুই ম্যাচ খেলেই পরের পর্ব, মানে শেষ ৩২ নিশ্চিত করে ফেলেছে। কয়েকটি দল আবার বাদও পড়েছে।

তবে বেশির ভাগ দলই এখনো অপেক্ষায়-গ্রুপ পর্ব থেকে বিদায়, নাকি টুর্নামেন্টে টিকে থাকা। ৪৮টি দলের প্রতিটির দুটি করে ম্যাচ শেষ হওয়ার পর দেখে নেওয়া যাক কোন দলের অবস্থান কী।

গ্রুপ ‘এ’
মেক্সিকো টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে। শেষ ৩২ নিশ্চিত হয়েছে সবার আগে। দক্ষিণ কোরিয়ার পয়েন্ট ৩, তাদের অবস্থান দ্বিতীয়। চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকা সমান ১ পয়েন্ট পেলেও ফেয়ার প্লে সুবিধায় এ মুহূর্তে চেক প্রজাতন্ত্র তৃতীয়।

গ্রুপ ‘বি’
কানাডা ও সুইজারল্যান্ড-দুই দলেরই সংগ্রহ ৪ পয়েন্ট। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে কানাডা। এই গ্রুপের তৃতীয়–চতুর্থ দলের পয়েন্টও সমান ১ করে। তবে গোল ব্যবধানে কাতারের চেয়ে এগিয়ে বসনিয়া।

গ্রুপ ‘সি’
ব্রাজিল ও মরক্কো দুই ম্যাচে ৪ পয়েন্ট করে পেলেও গোল ব্যবধানে ব্রাজিল এগিয়ে। মরক্কো দ্বিতীয় আর এক জয় পাওয়া স্কটল্যান্ড ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে আছে। এই গ্রুপ থেকে এরই মধ্যে বিদায় নিশ্চিত হয়েছে হাইতির।

গ্রুপ ‘ডি’
যুক্তরাষ্ট্র জিতেছে দুই ম্যাচেই। শেষ ৩২ নিশ্চিত। অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ে সমান ৩ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে অস্ট্রেলিয়া দ্বিতীয়। প্যারাগুয়ে তাই তৃতীয় স্থানে। টানা দুই হারে আগেভাগেই বিদায় নিশ্চিত হয়ে গেছে তুরস্কের।

গ্রুপ ‘ই’
জার্মানি দুই বিশ্বকাপ পর গ্রুপ পর্ব পার হয়েছে। ২ ম্যাচে তাদের পয়েন্ট ৬। আইভরিকোস্ট এক জয় নিয়ে ৩ পয়েন্টে দ্বিতীয়। ইকুয়েডর ও কুরাসাও সমান ১ পয়েন্ট পেলেও কম গোল হজম করায় ইকুয়েডর তৃতীয় স্থানে।

গ্রুপ ‘এফ’
নেদারল্যান্ডস ও জাপান-দুই দলের পয়েন্ট ৪ করে। গোল ব্যবধান সমান হলেও বেশি গোল করায় নেদারল্যান্ডস শীর্ষে। জাপান দ্বিতীয় আর এক জয় পাওয়া সুইডেন ৩ পয়েন্ট নিয়ে তৃতীয়। এই গ্রুপ থেকে তিউনিসিয়া বিদায় নিয়েছে।

গ্রুপ ‘জি’
মিসর ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে। ইরান ও বেলজিয়াম-উভয়েরই ২ পয়েন্ট, গোল ব্যবধানও সমান; তবে ফেয়ার প্লে বিবেচনায় ইরান দ্বিতীয়, বেলজিয়াম তৃতীয়।

গ্রুপ ‘এইচ’
স্পেন এক জয় ও এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে। উরুগুয়ে ও কেপ ভার্দের পয়েন্ট সমান ২। গোল ব্যবধানও সমান হওয়ায় ফেয়ার প্লে সুবিধায় উরুগুয়ে দ্বিতীয়।

ফ্রান্স ও নরওয়ে-দুই দলই টানা দুই জয়ে ৬ পয়েন্ট সংগ্রহ করেছে। তবে গোল ব্যবধানে ফ্রান্স শীর্ষে। তবে দুই দলেরই নকআউটে খেলা নিশ্চিত। সেনেগাল ও ইরাক কোনো পয়েন্ট পায়নি; ফেয়ার প্লেতে এগিয়ে থেকে সেনেগাল তৃতীয় স্থানে আছে।

গ্রুপ ‘জে’
আর্জেন্টিনা দুই ম্যাচে কোনো গোল না খেয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে। অস্ট্রিয়া ও আলজেরিয়া সমান ৩ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে অস্ট্রিয়া দ্বিতীয়। আলজেরিয়া তৃতীয়। টানা দুই ম্যাচ হেরে জর্ডানের বিশ্বকাপ শেষ।

গ্রুপ ‘কে’
কলম্বিয়া টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের সেরা দল। পর্তুগাল এক জয় ও এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয়। ১ পয়েন্ট নিয়ে কঙ্গো তৃতীয় স্থানে।

গ্রুপ ‘এল’
ইংল্যান্ড ও ঘানা-দুই দলই ৪ পয়েন্ট পয়েছে। তবে গোল ব্যবধান ও গোল–সংখ্যায় এগিয়ে থাকায় ইংল্যান্ড শীর্ষে । ঘানা দ্বিতীয় আর এক জয় পাওয়া ক্রোয়েশিয়া ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)