যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সেই মায়ামিতেই ফিরছেন নেইমার

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ২৪ জুন,২০২৬, ০৪:০৪ পিএম
সেই মায়ামিতেই ফিরছেন নেইমার

ব্রাজিল শিবিরে অবশেষে স্বস্তির খবর। দীর্ঘদিনের চোট কাটিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই মাঠে ফিরতে যাচ্ছেন তারকা ফরোয়ার্ড নেইমার।

দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, নেইমার ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত এবং তাকে মাঠে দেখা যাওয়ার সম্ভাবনা শতভাগ।

দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে অংশ নিয়েছেন নেইমার। অনুশীলনে তাকে স্বাভাবিক ছন্দেই দেখা গেছে।

তবে তিনি ম্যাচের শুরু থেকেই খেলবেন, নাকি বদলি হিসেবে মাঠে নামবেন- এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি আনচেলত্তি। ব্রাজিলের কোচিং স্টাফ চাইছে, নকআউট পর্বের আগে নেইমারকে কিছুটা ম্যাচ অনুশীলনের সুযোগ দিতে।

নেইমারের ফেরার খবরে স্বস্তি মিললেও নতুন দুশ্চিন্তা তৈরি হয়েছে রাইট উইঙ্গার রাফিনিয়াকে নিয়ে। চোটের কারণে অন্তত দুটি ম্যাচে তাকে পাওয়া যাবে না বলে ধারণা করা হচ্ছে। ফলে তার বিকল্প খুঁজতে হচ্ছে ব্রাজিলকে। অনুশীলনে লুই হেনরিক ও রায়ান- এই দুই ফুটবলারের ওপর নজর দিয়েছেন আনচেলত্তি।

সবচেয়ে বড় চমক হতে পারে নেইমারের নতুন দায়িত্ব। ব্রাজিল কোচ তাকে আগের মতো বাম প্রান্তের উইঙ্গার হিসেবে নয়, বরং অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকায় খেলানোর পরিকল্পনা করছেন। এতে মাঝমাঠ ও আক্রমণের মধ্যে সংযোগ তৈরি হবে, পাশাপাশি ভিনিসিয়ুস জুনিয়রের মতো উইঙ্গারদের জন্য প্রতিপক্ষের রক্ষণভাগ ভাঙা আরও সহজ হতে পারে।

সাত বছর আগে গুরুতর চোট কাটিয়ে যুক্তরাষ্ট্রের মায়ামিতেই জাতীয় দলে ফিরেছিলেন নেইমার। এবারও সেই মায়ামিতেই বিশ্বকাপের মঞ্চে তার প্রত্যাবর্তন হতে যাচ্ছে। ব্রাজিল সমর্থকদের আশা, নেইমারের ফেরা দলের আক্রমণভাগে নতুন প্রাণ ফিরিয়ে আনবে এবং বিশ্বকাপ মিশনে সেলেসাওদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)