রিপন অটোস জুনিয়র বিশ্বকাপ ২০২৬
স্টাফ রিপোর্টার
, যশোর
রিপন অটোস জুনিয়র বিশ্বকাপ ২০২৬ এর প্রথম রাউন্ডের তৃতীয় দিনে রোমাঞ্চকর এক লড়াইয়ের সাক্ষী হলো ফুটবলপ্রেমীরা।
সোমবার (১৩ জুলাই) 'এ' গ্রুপের ম্যাচে শক্তিশালী জাপানের মুখোমুখি হয়ে ১-১ গোলে ড্র করে মাঠ ছেড়েছে বাংলাদেশ। এদিন অন্য ম্যাচগুলোতে দাপুটে জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা, উরুগুয়ে, মিশর ও মরক্কো।
'বি' গ্রুপের হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে ৩-১ গোলের বড় ব্যবধানে পরাজিত করেছে আর্জেন্টিনা। পুরো ম্যাচজুড়েই খুদে খেলোয়াড়দের দাপট ছিল চোখে পড়ার মতো।
আক্রমণ আর পাল্টা আক্রমণে ম্যাচ জমজমাট হলেও শেষ পর্যন্ত ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
'বি' গ্রুপের অন্য ম্যাচে শক্তিশালী ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে চমক দেখিয়েছে মিশর। 'সি' গ্রুপের ম্যাচে সৌদি আরবকে কোনো পাত্তাই দেয়নি উরুগুয়ে।
আক্রমণাত্মক ফুটবল খেলে সৌদি আরবের রক্ষণভাগ ভেঙে ২-০ গোলের সহজ জয় তুলে নেয় উরুগুয়ে।
এদিকে 'ডি' গ্রুপের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে নরওয়েকে ২-১ ব্যবধানে হারিয়ে পূর্ণ পয়েন্ট নিশ্চিত করেছে মরক্কো।