যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

স্প্যানিশ দেয়ালে থামলো ফ্রান্সের ঝড়

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ১৫ জুলাই,২০২৬, ০৩:৩২ পিএম
স্প্যানিশ দেয়ালে থামলো ফ্রান্সের ঝড়

এমবাপ্পে-দেম্বেলেদের হতাশ করে স্পেনকে ফাইনালে, গোল্ডেন গ্লাভসের পথে আরও এক ধাপ এগিয়ে উনাই সিমন। বিশ্বকাপের সেমিফাইনালের মতো বড় মঞ্চে সাধারণত আলোটা থাকে গোলদাতাদের ওপর। কিন্তু ফ্রান্স-স্পেন মহারণে সব আলো নিজের দিকে টেনে নিলেন একজন গোলরক্ষক। তার নাম উনাই সিমন।

কিলিয়ান এমবাপ্পে, ওসমান দেম্বেলে, মাইকেল ওলিসে, দেজিরে দুয়ে, ব্র্যাডলি বারকোলা ও রায়ান শেরকির মতো তারকাখচিত আক্রমণভাগকে বারবার ব্যর্থ করে দিয়ে স্পেনের জয়ের অন্যতম নায়ক হয়ে উঠেছেন এই গোলরক্ষক।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ফ্রান্স। তবে প্রতিটি আক্রমণের শেষ প্রহরী হয়ে দাঁড়ান সিমন। শুধু সেভ নয়, তার অবস্থান নির্বাচন, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং বলের গতিপথ পড়ে ফেলার অসাধারণ ক্ষমতা ফরাসি ফরোয়ার্ডদের বারবার হতাশ করেছে।

প্রথমার্ধের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে আদ্রিয়ান রাবিওর বাড়ানো বলে। বল পেয়ে একাই গোলমুখে ছুটছিলেন কিলিয়ান এমবাপ্পে। গ্যালারিতে তখন গোলের অপেক্ষা। ঠিক সেই মুহূর্তে নিজের বক্স ছেড়ে বেরিয়ে এসে নিখুঁত স্লাইডিং ট্যাকলে এমবাপ্পের আক্রমণ থামিয়ে দেন উনাই সিমন। সেই এক সিদ্ধান্তই বদলে দেয় ম্যাচের গতি।

ম্যাচের শেষদিকে আরও একবার নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দেন স্প্যানিশ গোলরক্ষক। বক্সের বাইরে এসে বল ক্লিয়ার করলেও সেটি পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে পারেননি। বল চলে যায় দেজিরে দুয়ের কাছে। ফরাসি এই তরুণ তারকা তখন প্রায় নিশ্চিত গোলের সুযোগ পেয়ে গিয়েছিলেন। কিন্তু অবিশ্বাস্য গতিতে পেছনে ফিরে এসে বক্সের ভেতর দুর্দান্ত ব্লকে সেই সুযোগও নষ্ট করে দেন সিমন। স্টেডিয়ামজুড়ে তখন স্প্যানিশ সমর্থকদের উল্লাস, আর ফরাসি শিবিরে হতাশা।

পুরো ম্যাচে চারটি গুরুত্বপূর্ণ সেভ করেন সিমন। পাশাপাশি বারবার বক্সের বাইরে এসে বিপজ্জনক আক্রমণ নষ্ট করেছেন। তার উপস্থিতি এবং আত্মবিশ্বাস স্পেনের রক্ষণভাগকেও দিয়েছে বাড়তি শক্তি।

এই ম্যাচের আগেই বিশ্বকাপে টানা ৬৫০ মিনিট গোল না খাওয়ার রেকর্ড গড়েছিলেন উনাই সিমন। কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম সেই ধারাবাহিকতায় ছেদ ফেললেও সেমিফাইনালে তিনি আবারও প্রমাণ করলেন কেন বর্তমান সময়ের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে তাকে বিবেচনা করা হয়।

বিশ্বকাপে অনেক তারকা এসেছেন, গোল করেছেন, শিরোনাম হয়েছেন। কিন্তু উনাই সিমন দেখিয়ে দিলেন, কখনও কখনও একটি টুর্নামেন্টের ভাগ্য লিখে দেন একজন গোলরক্ষকও। এমবাপ্পেদের থামিয়ে তিনি শুধু স্পেনকে এগিয়ে নেননি, নিজের নামও লিখে ফেলেছেন এই বিশ্বকাপের সেরা পারফর্মারদের তালিকায়।

ফাইনাল সামনে। তবে এরই মধ্যে একটি বিষয় নিয়ে খুব বেশি বিতর্ক থাকার কথা নয়। বিশ্বকাপের সেরা গোলরক্ষক নির্বাচনের লড়াইয়ে এখন সবচেয়ে এগিয়ে থাকা নামটি উনাই সিমন। আর তাই অনেকের চোখেই তিনি এখন ‘দ্য স্প্যানিশ ওয়াল’।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)