যশোর, বাংলাদেশ || শনিবার, ১৮ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

৪৭ শতাংশ সময় হেঁটেও বিশ্বকাপ মাতাচ্ছেন মেসি

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ১৭ জুলাই,২০২৬, ০৩:১০ পিএম
৪৭ শতাংশ সময় হেঁটেও বিশ্বকাপ মাতাচ্ছেন মেসি

৩৯ বছর বয়সেও বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়ে চলেছেন লিওনেল মেসি। আধুনিক ফুটবলে যেখানে গতি, প্রেসিং ও দৌড়ঝাঁপকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, সেখানে মেসি দেখিয়ে দিচ্ছেন, খেলা বোঝার ক্ষমতা, সঠিক অবস্থান নির্বাচন এবং নিখুঁত সিদ্ধান্তই অন্যদের থেকে তাকে আলাদা করে।

চলমান বিশ্বকাপে মাঠে অতিক্রম করা দূরত্বের প্রায় ৪৭ শতাংশ সময় হেঁটেছেন মেসি। পরিসংখ্যান অনুযায়ী, টুর্নামেন্টের সব আউটফিল্ড খেলোয়াড়ের মধ্যে এটিই সর্বোচ্চ। তবে এই তথ্য তার পারফরম্যান্সকে প্রশ্নবিদ্ধ করেনি; বরং আরও বিস্ময়কর করে তুলেছে।

হেঁটে বেড়ালেও আক্রমণে সবচেয়ে কার্যকর ফুটবলার এখনো তিনিই। বিশ্বকাপে এখন পর্যন্ত আট গোল ও চার অ্যাসিস্ট করে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে রয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। পাশাপাশি ৩৩টি শট, ২১টি গোলের সুযোগ সৃষ্টি করে মোট ৫৪টি আক্রমণাত্মক অবদান রেখেছেন, যা ১৯৮৬ সালের পর বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ বলে উল্লেখ করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, মেসির হাঁটা আসলে বিশ্রাম নেওয়ার কৌশল নয়, বরং খেলার ছন্দ, প্রতিপক্ষের অবস্থান এবং ফাঁকা জায়গা খুঁজে বের করার একটি পরিকল্পিত উপায়। তিনি কম দৌড়ান, কিন্তু যখন দৌড়ান, তখন সেটিই ম্যাচের গতিপথ বদলে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে ওঠে।

আর্জেন্টিনা আরেকটি বিশ্বকাপ শিরোপার স্বপ্ন দেখছে, আর সেই স্বপ্নের কেন্দ্রবিন্দুতেই আছেন লিওনেল মেসি। বয়স ৩৯ হলেও তার ফুটবল বুদ্ধিমত্তা, সৃজনশীলতা এবং ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে পার্থক্য গড়ে দেওয়ার ক্ষমতা এখনো বিশ্বের সেরা পর্যায়েই রয়েছে। আর তাই প্রশ্নটা এখন আরও জোরালো- ৪৭ শতাংশ সময় হেঁটেও কি আরেকটি বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরবেন লিওনেল মেসি?

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)