স্টাফ রিপোর্টার
, যশোর
লিওনেল মেসির নৈপুণ্য নিয়ে যত গল্প, লিওনেল স্কালোনিকে নিয়ে ততটা নয়। অথচ আর্জেন্টিনার ডাগআউটে বসে থাকা এই শান্ত মানুষটিই আধুনিক ফুটবলের অন্যতম সফল কোচ।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে উঠে স্কালোনি আবারও প্রমাণ করলেন, বড় মঞ্চে তার দলকে থামানো কঠিন। চারটি বড় বৈশ্বিক টুর্নামেন্টে তিনি চারবারই দলকে ফাইনালে তুলেছেন, আর এর মধ্যে চারটি শিরোপাও জিতেছেন। সামনে এখন পঞ্চম শিরোপার সুযোগ।
স্কালোনির অধীনে আর্জেন্টিনার সাফল্য:
২০২১ কোপা আমেরিকা: চ্যাম্পিয়ন
২০২২ ফিনালিসিমা: চ্যাম্পিয়ন
২০২২ ফিফা বিশ্বকাপ: চ্যাম্পিয়ন
২০২৪ কোপা আমেরিকা: চ্যাম্পিয়ন
২০২৬ ফিফা বিশ্বকাপ: ফাইনাল নিশ্চিত
বৈশ্বিক টুর্নামেন্টে তার রেকর্ডও অবিশ্বাস্য: ২৮ ম্যাচে ২৬ জয়, ১ ড্র, ১ হার।
প্রতিটি টুর্নামেন্টেই ছিল দাপট
২০২১ কোপা আমেরিকা: সাত ম্যাচে অপরাজিত
২০২২ ফিনালিসিমা: ইতালিকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা
২০২২ বিশ্বকাপ: সাত ম্যাচে ছয় জয়, এক হার
২০২৪ কোপা আমেরিকা: সব ম্যাচে জয়
২০২৬ বিশ্বকাপ: টানা সাত জয়, ফাইনাল নিশ্চিত
স্কালোনির কোচিং ক্যারিয়ারও সমান উজ্জ্বল। এখন পর্যন্ত ১০৩ ম্যাচে ৭৬ জয়, ১৮ ড্র, নয় হার। তার অধীনেই আর্জেন্টিনা গড়েছিল টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড।
এই সময়ে আর্জেন্টিনা জিতেছে দুটি কোপা আমেরিকা, একটি ফিফা বিশ্বকাপ, একটি ফিনালিসিমা।
এবার বিশ্বকাপ ফাইনাল জিতলে স্কালোনির ট্রফির তালিকায় যোগ হবে আরও একটি বিশ্বকাপ, আর তার নাম আরও জোরালোভাবে উচ্চারিত হবে ফুটবল ইতিহাসের সেরা কোচদের আলোচনায়।