যশোর, বাংলাদেশ || শনিবার, ১৮ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রেফারিং: শাস্তির মুখে পড়তে পারেন একাধিক কোচ ও ফুটবলার

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ১৭ জুলাই,২০২৬, ০৩:১৭ পিএম
রেফারিং: শাস্তির মুখে পড়তে পারেন একাধিক কোচ ও ফুটবলার

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ রেফারিং নিয়ে বিতর্ক যেন থামছেই না। টুর্নামেন্টের বিভিন্ন ম্যাচে রেফারির সিদ্ধান্ত প্রকাশ্যে সমালোচনা করায় কয়েকজন কোচ ও ফুটবলারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

ফিফার একাধিক সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবর বলছে, বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে ব্যবস্থা নেওয়া হতে পারে। অভিযোগগুলোর পর্যালোচনায় ম্যাচ কমিশনার ও রেফারিদের প্রতিবেদনকে গুরুত্ব দেওয়া হবে।

সম্ভাব্য শাস্তির তালিকায় রয়েছেন ইংল্যান্ডের প্রধান কোচ টমাস টুখেল, মিসরের কোচ হোসেম হাসান, সুইজারল্যান্ডের ডিফেন্ডার ম্যানুয়েল আকাঞ্জি এবং মিসরের ফরোয়ার্ড মোস্তাফা জিকো।

কোয়ার্টার ফাইনালে মেক্সিকোর বিপক্ষে ম্যাচে জ্যারেল কোয়ানসাকে লাল কার্ড দেখানোর ঘটনায় ক্ষুব্ধ হয়ে টুখেল রেফারি আলিরেজা ফাঘানির কড়া সমালোচনা করেছিলেন। তার ভাষায়, ‘রেফারিংয়ের মান মোটেও সন্তোষজনক ছিল না। এমন সিদ্ধান্ত যেকোনো দলের বিশ্বকাপ স্বপ্ন মুহূর্তেই শেষ করে দিতে পারে।’

অন্যদিকে, শেষ ষোলোতে আর্জেন্টিনার কাছে হারের পর সবচেয়ে তীব্র প্রতিক্রিয়া দেখান মিসরের কোচ হোসেম হাসান ও ফরোয়ার্ড মোস্তাফা জিকো। তাদের অভিযোগ ছিল, ম্যাচ শুরুর আগেই ফলাফল যেন নির্ধারিত ছিল এবং রেফারির সিদ্ধান্তগুলো আর্জেন্টিনার পক্ষেই গেছে।

হোসেম হাসান বলেন, ‘মনে হয়েছে ম্যাচ শুরু হওয়ার আগেই সবকিছু ঠিক করা ছিল। মাঠে সেটারই প্রতিফলন দেখেছি।’

জিকোর অভিযোগ, ‘রেফারির কয়েকটি সিদ্ধান্ত আমাদের পুরো পরিশ্রমই বৃথা করে দিয়েছে।’

এদিকে, সেমিফাইনালে স্পেনের কাছে হারের পর ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমও রেফারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি প্রশ্ন তোলেন, এই রেফারি আদৌ বিশ্বকাপের সেমিফাইনাল পরিচালনার যোগ্য ছিলেন কি না।

ফিফা এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো শাস্তির ঘোষণা না দিলেও, টুর্নামেন্ট শেষে প্রকাশ্যে রেফারিদের বিরুদ্ধে দেওয়া মন্তব্যগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।

বিশ্বকাপের মতো বড় আসরে রেফারিদের মর্যাদা ও ম্যাচ পরিচালনার নিরপেক্ষতা বজায় রাখতে ফিফা দীর্ঘদিন ধরেই কঠোর নীতি অনুসরণ করে আসছে। ফলে প্রকাশ্যে রেফারিদের বিরুদ্ধে ভিত্তিহীন বা অশোভন মন্তব্য করলে সংশ্লিষ্টদের জরিমানা, নিষেধাজ্ঞা কিংবা অন্যান্য শাস্তির মুখে পড়তে হতে পারে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)