যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জিয়ার শাহাদতবার্ষিকীতে বাঘারপাড়ায় খাদ্রসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ১ জুন,২০২৬, ০১:৪৬ পিএম
আপডেট : সোমবার, ১ জুন,২০২৬, ০২:৩৬ পিএম
জিয়ার শাহাদতবার্ষিকীতে বাঘারপাড়ায় খাদ্রসামগ্রী বিতরণ

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে যশোর-৪ (বাঘারপাড়া, অভয়নগর ও বসুন্দিয়া) নির্বাচনি এলাকার দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১ জুন) সকালে বাঘারপাড়া পৌরসভা এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। কর্মসূচির আয়োজন করেন সহকারী অ্যাটর্নি জেনারেল ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী সোহাগ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাসির খান লিটন, বাঘারপাড়া পৌর শ্রমিকদলের সভাপতি শরিফুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক তানভীর হাসান, বাঘারপাড়া ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শিমুল মৃধা, সাত নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, নয় নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম প্রমুখ।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নূরে আলম সিদ্দিকী সোহাগ বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মানুষের কল্যাণে কাজ করার যে আদর্শ প্রতিষ্ঠা করে গেছেন, তা আজও আমাদের অনুপ্রেরণা জোগায়। তার শাহাদতবার্ষিকী উপলক্ষে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে আমরা সেই আদর্শ বাস্তবায়নের ক্ষুদ্র প্রয়াস চালিয়ে যাচ্ছি।’

যুবদল নেতা আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের এক অবিস্মরণীয় স্থপতি। তিনি সবসময় সাধারণ মানুষের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন।

এদিকে, খাদ্রসামগ্রী বিতরণ শেষে অসহায় মানুষের মাঝে রান্না করা খাবারও বিতরণ করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)