যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিজিবির পোশাক, হ্যান্ডকাফ ও অস্ত্রসহ যুবক গ্রেপ্তারের দাবি ডিবির

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ২ আগস্ট,২০২৬, ১০:৫২ এ এম
আপডেট : রবিবার, ২ আগস্ট,২০২৬, ০৪:৩১ পিএম
বিজিবির পোশাক, হ্যান্ডকাফ ও অস্ত্রসহ যুবক গ্রেপ্তারের দাবি ডিবির

যশোর শহরের ষষ্টিতলা এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পোশাক, হ্যান্ডক্যাফ, ওয়াকিটকি ও ধারালো অস্ত্রসহ উজ্জ্বল (৩৫) নামের এক যুবককে আটকের দাবি করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১ আগস্ট) রাত ১১টার দিকে এ অভিযান চালানো হয়। জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শনিবার রাতে ডিবির উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামানের নেতৃত্বে ষষ্টিতলা এলাকার একটি তিনতলা ভবনে অভিযান চালানো হয়। ওই ভবনের একটি ফ্ল্যাট থেকে উজ্জ্বলকে আটক করা হয়। পরে তার ঘরে তল্লাশি চালিয়ে এক সেট বিজিবির পোশাক, দুটি সচল ওয়াকিটকি, একজোড়া হ্যান্ডক্যাফ, দুটি চাপাতি এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

আটক উজ্জ্বলের বাড়ি বেনাপোল পোর্ট থানার গোগা গ্রামে। তার বাবার নাম আবুল কাশেম।

এ বিষয়ে এসআই কামরুজ্জামান জানান, আটক উজ্জ্বল সরকারি বাহিনীর পোশাক পরে রাস্তায় ডাকাতি করতেন। এছাড়া তার বিরুদ্ধে দস্যুতা ও ছিনতাইয়েরও একাধিক অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে যশোরের বিভিন্ন থানায় পাঁচটি মামলা রয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)