যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

৭০ কেজি হরিণের মাংসসহ নৌকা রেখে পালালো শিকারিরা

হুমায়ুন কবির

, (খুলনা) কয়রা

প্রকাশ : সোমবার, ৩ আগস্ট,২০২৬, ০২:৪৮ পিএম
আপডেট : সোমবার, ৩ আগস্ট,২০২৬, ০৩:১৪ পিএম
৭০ কেজি হরিণের মাংসসহ নৌকা রেখে পালালো শিকারিরা

নদীর চরে গোলবাগানের ভেতর থেকে প্রায় ৭০ কেজি হরিণের মাংস ফেলে পালিয়েছে চোরাশিকারিরা। খবর পেয়ে মাংসসহ একটি নৌকা জব্দ করেছেন বন বিভাগের সদস্যরা।

ঘটনাটি ঘটেছে খুলনার কয়রা উপজেলার ছয় নম্বর কয়রা গ্রামের লঞ্চঘাট-সংলগ্ন এলাকায়। সুন্দরবন খুলনা রেঞ্জের অধীনস্থ কাশিয়াবাদ স্টেশনের বনরক্ষীরা বিশেষ অভিযান চালিয়ে এই হরিণের মাংস উদ্ধার করেন। এ সময় দুটি হরিণের মাথা, একটি নৌকা এবং হরিণ ধরার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, গত রোববার রাত ৯টার দিকে উপজেলার কয়রা লঞ্চঘাট-সংলগ্ন এলাকার নদীর চর থেকে এসব হরিণের মাংস ও নৌকা উদ্ধার করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে চোরাশিকারিরা রাতের অন্ধকারে পালিয়ে যেতে সক্ষম হন।

অভিযান পরিচালনা করেন কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা ও ডেপুটি রেঞ্জার মো. নাসির উদ্দীন।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, এ ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত হরিণের মাংস কয়রা উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অনুমতিক্রমে আদালত চত্বরে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে। তিনি আরও বলেন, এই অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)