যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে সাত ভরি সোনা, বিপুল রুপার গহনাসহ আটক ১

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ৭ আগস্ট,২০২৬, ১০:৫৫ এ এম
আপডেট : শুক্রবার, ৭ আগস্ট,২০২৬, ০১:৪৪ পিএম
যশোরে সাত ভরি সোনা, বিপুল রুপার গহনাসহ আটক ১

যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা পুলিশ ক্যাম্পের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ সোনা ও রুপার গহনা, নগদ টাকা, একটি মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ এক 'চোরাকারবারিকে' আটক করা হয়েছে।

আটক সুনীল কুমার বিশ্বাস ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শিবনগর গ্রামের মৃত সমরেশ চন্দ্র বিশ্বাসের ছেলে।

বৃহস্পতিবার বাঘারপাড়া থানা-পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

পুলিশ বলছে, গত বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ফিরোজ হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে জহুরপুর ইউনিয়নের যাদবপুর গ্রামে বিশেষ অভিযান চালানো হয়। ওই সময় স্থানীয় জসিম উদ্দিনের বাড়ির পূর্ব পাশের পাকা রাস্তা থেকে সন্দেহভাজন হিসেবে সুনীল কুমার বিশ্বাসকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে এবং সাথে থাকা ব্যাগ থেকে সাত ভরি নয় আনা ওজনের সোনার গহনা, ২৫৩ ভরি সাত আনা রুপার গহনা, নগদ ৭০ হাজার ৫০০ টাকা, একটি পুরনো ডিসকাভার মোটরসাইকেল এবং একটি পুরনো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বৃহস্পতিবার আটক সুনীলকে জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

উদ্ধার করা সোনা ও রুপার গহনা চোরাচালানের উদ্দেশে আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনার সাথে আর কেউ জড়িত আছে কি না, তা অনুসন্ধানে অধিকতর তদন্ত চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)