যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে ৭০ পিস ইয়াবাসহ যুবককে গ্রেপ্তারের দাবি

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ৭ আগস্ট,২০২৬, ১১:০৬ এ এম
আপডেট : শুক্রবার, ৭ আগস্ট,২০২৬, ১১:১৯ এ এম
যশোরে ৭০ পিস ইয়াবাসহ যুবককে গ্রেপ্তারের দাবি

যশোরে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আল-আমিন (২৬) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আটক আল-আমিন শহরের ঘোপ নওয়াপাড়া রোড এলাকার সাহেব আলী ওরফে ফেলুর ছেলে।

ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) সামিউল ইসলাম জানান, গত বুধবার (৫ আগস্ট) শহরের ঘোপ নওয়াপাড়া মসজিদের সামনে অভিযান চালিয়ে আল-আমিনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় একটি মাদক মামলা করা হয়েছে। পরবর্তীতে বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)