যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গাংনী সীমান্তে ৫ জনকে পুশইন চেষ্টা: বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ৭ আগস্ট,২০২৬, ১১:৩১ এ এম
আপডেট : শুক্রবার, ৭ আগস্ট,২০২৬, ১২:০৬ পিএম
গাংনী সীমান্তে ৫ জনকে পুশইন চেষ্টা: বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ

মেহেরপুরের গাংনী সীমান্তে নারীসহ পাঁচজনকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সময়োচিত প্রতিরোধ ও সতর্ক অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) ভোর ৪টার দিকে উপজেলার ধলা সীমান্ত দিয়ে তাদের পুশইনের এ চেষ্টা করা হয়।

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, ধলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৩৫/৪ এস থেকে আনুমানিক ১৫০ গজ ভারতের অভ্যন্তরে ‘ধলা মাঠ’ নামক স্থান দিয়ে প্রতিপক্ষ ১১ ব্যাটালিয়ন বিএসএফের বুড়িপোতা ক্যাম্পের সদস্যরা ৪ জন পুরুষ ও ১ জন নারীকে বাংলাদেশে অনুপ্রবেশ করানোর চেষ্টা করে। বিজিবির বাঁধায় তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়।

ধলা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার নিজাম উদ্দীন শিকদার জানান, সীমান্ত দিয়ে কোনো অবস্থাতেই অবৈধ পুশইন করতে দেওয়া হবে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমানে সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিএসএফ যাদের ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল, তারা এখনো ভারতের কাঁটাতারের বেড়ার কাছেই অবস্থান করছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির পাশাপাশি স্থানীয় এলাকাবাসীও সতর্ক নজরদারি রাখছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)