মণিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মণিরামপুরে আইনজীবী মকবুল হোসেনের বাসায় তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে।
তিনি ঢাকায় চিকিৎসাশেষে মঙ্গলবার দুপুরে মণিরামপুর পৌরশহরের মোহনপুরে নিজবাড়িতে ফিরেছেন। তখন ঘরের জিনিসপত্র তছনছ দেখতে পান। গত পাঁচদিন তিনি ঢাকায় ছিলেন। চোরচক্র ঘরের তালা ভেঙে রুপার ও সোনার অলঙ্কার নিয়ে গেছে বলে জানা গেছে।
মকবুল হোসেন যশোরের আদালতে আইনজীবী হিসেবে কর্মরত। তিনি মণিরামপুর থানা বিএনপির সহ সভাপতি।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মুহিববুল্লাহ জানান, মকবুল হোসেন পরিবার নিয়ে কয়েকদিন ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। এই সুযোগে চোরচক্র কলাপসিবল গেটসহ কক্ষের তালা ভেঙে ঘরে ঢুকে আসবাবপত্র ভাংচুর করে। পরে তারা রুপার কিছু অলঙ্কার নিয়ে গেছে বলে জানতে পেরেছি।
মণিরামপুর থানার এসআই সুজন মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা তাদের থানায় এসে অভিযোগ জমা দিতে বলেছি।
আইনজীবীর পরিবার পুলিশকে জানিয়েছে, চোরেরা রুপার জিনিসপত্র নিয়ে গেছে। সাথে স্বর্ণের বালা চুরি হয়েছে বলে পরে জানিয়েছেন।