যশোর, বাংলাদেশ || বুধবার, ১৯ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দুটি সোনার বারসহ এক ব্যক্তি আটক

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ১৮ আগস্ট,২০২৬, ০৮:৪৬ পিএম
আপডেট : মঙ্গলবার, ১৮ আগস্ট,২০২৬, ১০:০৭ পিএম
দুটি সোনার বারসহ এক ব্যক্তি আটক

দুটি সোনার বারসহ ওসমান গনি (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যশোর ৪৯ ব্যাটালিয়নের সদস্যরা।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে যশোর-নড়াইল সড়কের দাইতলা ব্রিজের কাছ থেকে তাকে আটক করা হয়। আটক ওসমান গনি মানিকগঞ্জের সিংগাইল উপজেলার গোবিন্দল গ্রামের রজব ব্যাপারির ছেলে।

বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সূত্রে সংবাদ পেয়ে তাদের একটি টিম দাইতলা ব্রিজের কাছ থেকে ওসমান গণিকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে সাড়ে তিন ‘ গ্রাম ওজনের দু’টি সোনার বার উদ্ধার করা হয়। যার মূল্য ৭৭ লাখ ৪২ হাজার টাকা। এছাড়া তার কাছ থেকে নগদ ১১ হাজার ছয়শ টাকা ও একটি বাটন মোবাইলফোন সেট জব্দ করা হয়। এই ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওসমান গনি জানিয়েছেন, তিনি ঢাকা থেকে ওই সোনার বার নিয়ে বেনাপোল দিয়ে ভারতে পাচারের জন্য যশোরে আসছিলেন, জানায় বিজিবি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)