স্টাফ রিপোর্টার
, যশোর
দুটি আলাদা অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে বলে দাবি করেছে যশোর ডিবি পুলিশ। এদের মধ্যে একজনের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। বুধবার রাত ৮টার দিকে যশোর সদর উপজেলার বাউলিয়া বাজারে একটি ফার্মেসির সামনে থেকে তাদের আটক করা হয়। ডিবি পুলিশের এসআই হাদীউজ্জামান এ খবর নিশ্চিত করেছেন।
আটক সাগর ইমাম (২৭) বারান্দী মোল্লাপাড়া আমতলার মিজানুর রহমানের ছেলে। তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
এদিকে ডিবির এসআই শিবু মন্ডল জানিয়েছেন, বুধবার বিকেল ৪টার দিকে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি বাগডাঙ্গা খামারপাড়ার সিরাজুল ইসলাম ওরফে গোড়ে সিরাজের (৫৮) বাড়িতে অভিযান চালিয়ে দশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আটক সিরাজ ওই এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে।
পুলিশ আরো জানিয়েছে, ‘গোড়ে সিরাজ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় ইতোমধ্যে আরো ছয়টি মামলা চলমান রয়েছে।’