যশোর, বাংলাদেশ || শনিবার, ২৯ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় চারজন আটক

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ২৮ আগস্ট,২০২৬, ০৭:৩০ পিএম
আপডেট : শুক্রবার, ২৮ আগস্ট,২০২৬, ০৭:৪৩ পিএম
অবৈধভাবে ভারতে যাওয়ার সময় চারজন আটক

মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকালে চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার দুপুরে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকদের মধ্যে একজন নারী, একজন পুরুষ ও তৃতীয় লিঙ্গের দু’জন রয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে মহেশপুর ৫৮ বিজিবির অধীনস্থ বাঘাডাঙ্গা বিজিবির দায়িত্বপূর্ণ এলাকা সীমান্ত পিলার ৬/২৯ এস আর বাংলাদেশের অভ্যন্তর হুদপারা মাঠে মেহগনি বাগানের মধ্য থেকে ভারতে অনুপ্রবেশকালে চার বাংলাদেশিকে আটক করা হয়।

বিজিবির দাবি, আটকরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। আটক চারজনকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, আটক নারীদের যশোরে জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে। প্রাপ্তবয়স্ক পুরুষকে মামলার পর আদালতে পাঠানো হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)