যশোর, বাংলাদেশ || রবিবার, ৩০ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাগুরায় পুলিশ সদস্যকে থাপ্পড় দেওয়ায় অভিযুক্ত গ্রেপ্তার

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ২৯ আগস্ট,২০২৬, ০৮:৩২ পিএম
আপডেট : শনিবার, ২৯ আগস্ট,২০২৬, ০৮:৫০ পিএম
মাগুরায় পুলিশ সদস্যকে থাপ্পড় দেওয়ায় অভিযুক্ত গ্রেপ্তার

মাগুরায় পুলিশ সদস্যকে থাপ্পড় দেওয়ার অভিযোগে মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি ও সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাঈমুজ্জামান নয়নকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। এর আগে তাকে আটক করা নিয়ে দিনভর নানা নাটকীয়তা চলে।

শনিবার সন্ধ্যায় থাপ্পড়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালের পাশাপাশি সুবর্ণভূমিসহ বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়েছে।

মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, ‘শুক্রবার বিকেলে তুচ্ছ ঘটনায় পুলিশ সদস্য ইমরান হোসেনকে শহরের ভায়না মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি নাঈমুজ্জামান নয়ন থাপ্পড় মারার ঘটনায়  তিনিসহ আরও তিনজনের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের মধ্যে স্বস্তি ফিরে এসেছে’। 

উল্লেখ্য, ইতিপূর্বে নয়নের বিরুদ্ধে মাদক, অস্ত্র ও  মাইক্রো ছিনতাই সহ একাধিক মামলা রয়েছে। সম্প্রতি নয়নের বিরুদ্ধে পিটিআই পাড়ায় মাদরাসাছাত্রী ধর্ষণের মব সৃষ্টি করে এক লাখ টাকা চাঁদা আদায় করার অভিযোগ রয়েছে। 

আটক নয়নের বড়ভাই যুবদল নেতা আব্বাস উদ্দিন নতুন দাবি করেন, ‘পুলিশের সাথে ভুল বোঝাবুঝির পর বিএনপি নেতাদের মাধ্যমে শুক্রবার রাতে থানায় মীমাংসা হলেও শনিবার দুপুরে পুলিশ তাকে আবার থানায় ডেকে নিয়ে দিনভর বসিয়ে রেখে সন্ধ্যায় মামলা দিয়ে আটক দেখিয়েছে। নয়ন হার্টের রোগী মানবিক কারণে তার মুক্তি চাই’।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)