স্টাফ রিপোর্টার
, যশোর
সরকারবিরোধী নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, চাঁচড়া মধ্যপাড়ার মৃত শেখ আব্দার রহমানের ছেলে শেখ হাসানুর রহমান, কাজীপাড়া কাঁঠালতলা এলাকার মিজানুর রহমানের ছেলে মাহমুদুল হাসান এবং মৃত আনিছুর রহমানের ছেলে মাহফুজুর রহমান রুবেল।
কোতোয়ালি থানার এসআই অমিত কুমার ঘোষ জানিয়েছেন, ৩১ জুলাই যশোর শহরের রামনগর পিকনিক কর্নারের কাছে রাতে সরকারবিরোধী মিছিল করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন। এই ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়।
আটক তিনজন এই মামলার সন্দেহভাজন আসামি ও আওয়ামী লীগের সক্রিয় কর্মী। শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।