মণিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোর-৫ (মণিরামপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের ব্যক্তিগত সহকারী (এপিএস) গাজী আসাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার বিকেলে মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে ব্র্যাক অফিস-সংলগ্ন শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গাজী আসাদ একই উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নের বাহিরঘরিয়া গ্রামের বাসিন্দা। তিনি থানা যুবলীগের সদস্য।
মণিরামপুর থানার ওসি আবু সাঈদ বলেন, 'শুনেছি জেলা গোয়েন্দা পুলিশ রাজগঞ্জ বাজার থেকে গাজী আসাদকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে যশোর কেতোয়ালি থানায় মামলা রয়েছে।'