যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহেশপুরে সাড়ে তিন লাখ টাকার ভারতীয় ওষুধ উদ্ধার

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর,২০২৬, ০২:৩৮ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর,২০২৬, ০৮:১০ পিএম
মহেশপুরে সাড়ে তিন লাখ টাকার ভারতীয় ওষুধ উদ্ধার

Subornovumi মহেশপুরে পুলিশের অভিযানে উদ্ধার করা আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধ। ছবি:

ঝিনাইদহের মহেশপুরে ছয় হাজার ৭০০ পিস আমদানিনিষিদ্ধ ভারতীয় ওষুধসহ (ট্যাবলেট ও ক্যাপসুল) দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা ওষুধের আনুমানিক দাম তিন লাখ ৫৮ হাজার টাকা।

বৃহস্পতিবার ভোরে উপজেলার নেপা ইউনিয়নের নেপা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মো. জাকারিয়া জাকু (২৯) ও মোছা. পারভিন খাতুন (১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নেপা গ্রামের আব্দুল মান্নানের ভাড়াটিয়া জাকারিয়ার কক্ষে অবৈধভাবে ওষুধ বিক্রির উদ্দেশ্যে দুজন অবস্থান করছেন- এমন খবর পেয়ে মহেশপুর থানার এসআই (নিরস্ত্র) টিপু সুলতান ফোর্স নিয়ে ভোর সাড়ে ৫টার দিকে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে দুজনকে আটক করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই কক্ষের চৌকির নিচে তল্লাশি চালিয়ে বিভিন্ন ধরনের ছয় হাজার ৭০০ পিস আমদানিনিষিদ্ধ ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়। পুলিশের দাবি, উদ্ধার করা ওষুধের আনুমানিক দাম তিন লাখ ৫৮ হাজার টাকা।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাদ রহমান জানান, গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)