যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাতক্ষীরায় অস্ত্র গুলিসহ যুবক গ্রেপ্তারের দাবি

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর,২০২৬, ০৩:১০ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর,২০২৬, ০৮:১৩ পিএম
সাতক্ষীরায় অস্ত্র গুলিসহ যুবক গ্রেপ্তারের দাবি

সাতক্ষীরায় একটি বিদেশি পিস্তল, দুটি ওয়ান শুটারগান ও ১১ রাউন্ড গুলিসহ আরিফুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি করেছে র‌্যাব-৬।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার চৌবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আরিফুল ইসলাম ওই এলাকার মো. জয়নাল সরদারের ছেলে।

র‌্যাব-৬ জানায়, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে র‌্যাব-৬ এর সিপিসি-১ (সাতক্ষীরা ক্যাম্প) একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, চৌবাড়িয়া এলাকায় এক অস্ত্রধারী অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে ভোর সাড়ে ৫টার দিকে সেখানে অভিযান চালিয়ে আরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

পরে তার দেহ ও সঙ্গে থাকা মালামাল তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুটি ওয়ান শুটারগান ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এসব অস্ত্র ও গুলি বিধিমোতাবেক জব্দ করা হয়।

সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাকে এবং উদ্ধার করা অস্ত্র-গুলি সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র, মাদক ও চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)