যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জমি নিয়ে বিরোধের জেরে দুই নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর,২০২৬, ০৭:৪৫ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর,২০২৬, ০৮:৪৬ পিএম
জমি নিয়ে বিরোধের জেরে দুই নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

কেশবপুরে ঘেরের মাছ লুটে বাধা দেওয়ায় দুই নারীকে কুপিয়ে ও পানিতে চুবিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে যশোরের আদালতে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কালিচরণপুর গ্রামের বরুণ বিশ্বাসের মেয়ে নিপা মণ্ডল বাদী হয়ে এ মামলা করেন।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাকিব আহম্মেদ ইমন অভিযোগের তদন্ত করে ডিবি পুলিশকে প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী শেখ তাজ হোসেন তাজু।

আসামিরা হলেন একই গ্রামের দুলাল বিশ্বাসের দুই ছেলে অসীত বিশ্বাস ও সঞ্জিত বিশ্বাস এবং অসীত বিশ্বাসের স্ত্রী লাবনী।

অভিযোগে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে আসামিদের সাথে নিপা মণ্ডলের পরিবারের বিরোধ চলে আসছে। গত ১ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে উল্লিখিত আসামিসহ ৫/৭ জন সুজিত বিশ্বাসের মাছের ঘেরে জাল দিয়ে মাছ ধরতে শুরু করে।

খবর পেয়ে নিপা ও তার সতীন লিপিকা বিশ্বাস তাদের বাধা দেন।

এ সময় আসামি অসীত বিশ্বাস দা দিয়ে কুপিয়ে লিপিকা বিশ্বাসকে জখম করেন। নিপাকে উদ্ধার করতে গেলে তাকে পানিতে চুবিয়ে হত্যার চেষ্টা করা হয়।

তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা প্রায় দুই লাখ টাকার মাছ লুট করে নিয়ে চলে যায়।

বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন বলে দাবি করেন।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)