অভয়নগর (যশোর) প্রতিনিধি
সুবর্ণভূমি-
ছবি:
যশোরের অভয়নগরে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অভিযোগে মনিরুল ইসলাম (৪৩) ও মাসুদ রানা (২৭) নামে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত মনিরুল ইসলাম উপজেলার বুইকারা গ্রামের মৃত আয়ুব আলী শেখ ও নাসিমা বেগমের ছেলে। অপরদিকে, মাসুদ রানা নওয়াপাড়া গ্রামের পাঁচকবর এলাকার খোকন শেখ ও রিনা বেগমের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইমদাদুল শেখ জানান, অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে বুইকারা গ্রামের নিজ বাড়ি থেকে মনিরুল ইসলামকে আটক করা হয়। পরে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা জরিমানা করা হয়। একই দিন সকালে নওয়াপাড়া গ্রামের পাঁচকবর এলাকা থেকে নিজ বাড়ি থেকে মাসুদ রানাকে আটক করা হয়। তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ইউএনও শেখ সালাউদ্দীন দিপু বলেন, নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অপরাধে একজনকে ছয় মাস এবং অপরজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের অর্থদণ্ডও করা হয়েছে।