যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে একদিনের বিচারকি আদালতে চারজনের সাজা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ৯ সেপ্টেম্বর,২০২৬, ০৮:০৬ পিএম
আপডেট : বুধবার, ৯ সেপ্টেম্বর,২০২৬, ০৯:০৪ পিএম
যশোরে একদিনের বিচারকি আদালতে চারজনের সাজা

যশোরের বিভিন্ন ধরনের অপরাধে চারজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন একদিনের বিচারিক আদালত। অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম ওই সাজা দেন।

আদালত সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কোতোয়ালি থানার এসআই আলমগীর হোসেন রেলস্টেশন এলাকার একটি টি স্টলের সামনে পৌঁছালে মোহাম্মদ আশিক নামে এক যুবক দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ পিছু ধাওয়া করে তাকে আটক করে। দৌড়ে পালানোর কারণ জানতে চাইলে আশিক সন্তোষজনক কোন উত্তর দিতে পারেনি। পুলিশ তার প্যান্ট তল্লাশি করে পকেট থেকে এক পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এই ঘটনায় একটি লিখিত অভিযোগ আদালতে দেওয়া হলে বিচারক তাকে দোষী সাব্যস্ত করে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। আশিক বঙ্গবাজার এলাকার আবু ইমরানের ছেলে।

অপরদিকে চাঁচড়া পুলিশ ফাঁড়ির এএসআই তানজির হোসেন জানিয়েছেন, গত মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে শহরের বেজপাড়া মেইন রোডের একটি মোটরপার্টসের দোকানের সামনে চুরির অভিযোগে দুই যুবককে আটকে রাখে জনগণ। এরা হলো, ওই এলাকার গোলাম রসুলের ছেলে সুজন এবং মৃত আইনুল হকের ছেলে নাদিম ওরফে ডালপয়েন্ট। তারা পুলিশের সামনে চুরির কথা স্বীকার করে। এই ঘটনায় একটি অভিযোগ দেওয়া হয়। আদালত তাদের দুইজনকে ছয় মাস করে কারাদণ্ড দেন।

কোতোয়ালি থানার এএসআই নুর ইসলাম জানিয়েছেন, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে শংকরপুর আলতাফের মোড়ে আজিজুর রহমান নামে এক যুবক উচ্ছৃঙ্খল আচরণ করে। উচ্চ শব্দে চিৎকার করতে থাকে। এতে আশেপাশের লোকজনের অসুবিধা হয়। তাকে আটক করে আদালতে অভিযোগপত্র দেওয়া হলে বিচারক তাকে ছয়দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)