বাগেরহাট প্রতিনিধি
মোল্লাহাট উপজেলার কোদালিয়া বিলের আড়ুয়াডিহি অংশে মোবাইলকোর্ট অভিযান চালিয়ে ৩৫টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। পরে জালগুলো বিনষ্ট করা হয়।
একইসঙ্গে মাছের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে দুটি পাটাও কেটে দেওয়া হয়েছে।
বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়, পুলিশ সদস্য, গ্রাম পুলিশ ও মৎস্য অফিসের কর্মচারীরা অংশ নেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায় বলেন, দেশীয় মাছ ও মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।