যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে আদালত চত্বরে হামলার অভিযোগে মামলা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ৯ সেপ্টেম্বর,২০২৬, ০৮:২৫ পিএম
আপডেট : বুধবার, ৯ সেপ্টেম্বর,২০২৬, ০৯:১৬ পিএম
যশোরে আদালত চত্বরে হামলার অভিযোগে মামলা

যশোরে আদালত চত্বরে এক ব্যক্তিকে মারপিট, তার মোবাইলফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, চাঁদা দাবি এবং মামলা প্রত্যাহারে হুমকি দেওয়ার অভিযোগে চারজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বেনাপোল থানার বড় আঁচড়া গ্রামের সোলেমান রহমানের ছেলে হামিদুর রহমান বাদী হয়ে এ মামলা করেন।

অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার জন্য কোতোয়ালি থানার ওসিকে আদেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন, বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের মুক্তার হোসেন, তার স্ত্রী তাওহিদা আক্তার স্মৃতি, রায়হান হোসেন ও সিয়াম আলী।

মামলার অভিযোগে জানা গেছে, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নিচতলায় গ্লাসের গেট দিয়ে ঢুকে সিসি ক্যামেরার নিচে হামিদুর রহমানের সাথে আসামিরা দুর্ব্যবহার ও ধস্তাধস্তি করেন।

এসময় আসামিরা জামিনের জন্য খরচ হওয়া ৭০ হাজার টাকা তার কাছে দাবি করেন এবং দ্রুত মামলা প্রত্যাহার করতে বলেন। আসামি রায়হান হোসেন বাদীর পিঠ ও বুকে কিল-ঘুসি মারেন।

আসামি সিয়াম আলী বাদীর মোবাইলফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন এবং তাকে মারপিট করেন। একইসাথে মামলা প্রত্যাহার না করলে তাকে মেরে ফেলার হুমকি দেয়। সে সময় হামিদুর রহমানের চিৎকারে আদালতের বিচারপ্রার্থী, কোর্টের স্টাফ ও সাক্ষীরা ঘটনাস্থলে এগিয়ে এলে আসামিরা সেখান থেকে চলে যান। পরে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন তিনি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)