মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের তিন নেতাকর্মীকে আটক করেছে ঝিনাইদহের মহেশপুর থানা-পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—নেপা ইউনিয়নের বাঘাডাঙ্গা ওয়ার্ড মৎস্যজীবীলীগের সভাপতি আব্দুল খালেক, মহেশপুর পৌর ছাত্রলীগের সভাপতি রাকিব হাসান সম্রাট (২৬) এবং আজমপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম (৪৫)।
পুলিশ সূত্র জানায়, আটক আব্দুল খালেকের বাবার নাম মৃত আক্কাচ আলী। রাকিব হাসান সম্রাটের বাবা আজিজুল হক আজা; তিনি মহেশপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের বাজারপাড়ার বাসিন্দা। জহিরুল ইসলামের বাবা সিরাজুল বিশ্বাস; তিনি মহেশপুর উপজেলার সৈয়দপুর (পশ্চিমপাড়া) গ্রামের বাসিন্দা।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাদ রহমান তিনজনকে আটকের খবর নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের শনিবার আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।