যশোর, বাংলাদেশ || সোমবার, ৫ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাগুরায় পাঁচ প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ৫ অক্টোবর,২০২৬, ০৭:২৮ পিএম
আপডেট : সোমবার, ৫ অক্টোবর,২০২৬, ০৮:২৭ পিএম
মাগুরায় পাঁচ প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা

মাগুরায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সদর উপজেলার ভায়না মোড় ও ঢাকা রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় কনফেকশনারি, ফলের দোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়।

অভিযানে ঢাকা রোডের মেসার্স লিটন ফল ভান্ডারকে দশ হাজার টাকা, মেসার্স রানা ফল ভান্ডারকে তিন হাজার টাকা, মেসার্স শহীদ ফল ভান্ডারকে তিন হাজার টাকা এবং মেসার্স রতন ফল ভান্ডারকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ভায়না মোড়ের মেসার্স ফুডি চয়েসকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকারবিরোধী বিভিন্ন অপরাধের দায়ে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন মাগুরা সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. ফয়েজুল কবির এবং মাগুরা জেলা আনসার ব্যাটালিয়নের একটি দল।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)