যশোর, বাংলাদেশ || সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাতক্ষীরায় হামলায় দুই নারীসহ আহত ৩

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১১ অক্টোবর,২০২৬, ০১:৫৭ পিএম
আপডেট : রবিবার, ১১ অক্টোবর,২০২৬, ০৩:৫৯ পিএম
সাতক্ষীরায় হামলায় দুই নারীসহ আহত ৩

সাতক্ষীরার সদর উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে হামলায় দুই নারীসহ একই পরিবারের তিনজন আহত হয়েছেন।

শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আগরদাঁড়ি ইউনিয়নের ইন্দারা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ব্যক্তিরা হলেন মোছা. হামিদা খাতুন (৬৫), লাভলী পারভীন (৩৮) ও মো. আব্দুল গফুর (৪৩)।

হাসপাতালে চিকিৎসাধীন আব্দুল গফুরের অভিযোগ, জমিজমা নিয়ে পূর্ববিরোধের জেরে শনিবার রাতে স্থানীয় আবাদের হাট বাজার থেকে ইন্দারা গ্রামে বাড়ি ফেরার পথে বাড়ির সামনে তার ওপর হামলা চালানো হয়। তার দাবি, তার আপন সৎভাই আব্দুল জলিলের নেতৃত্বে ৬-৭ জন তরুণ দেশীয় অস্ত্র নিয়ে এ হামলা চালান। আব্দুল জলিল পাটকেলঘাটা পূবালী ব্যাংক শাখার নিরাপত্তাকর্মী বলে জানান তিনি।

গফুরের ভাষ্য, হামলার সময় তিনি রাস্তার পাশের ড্রেনে পড়ে যান। তার চিৎকার শুনে মা হামিদা খাতুন ও স্ত্রী লাভলী পারভীন এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়। এতে তার মাথায় আঘাত লাগে এবং বাম হাতের দুটি আঙুল ভেঙে যায় বলে দাবি করেন তিনি। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা আশঙ্কামুক্ত বলে জানান গফুর।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জামিরুল মারধরের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় থানায় একটি অভিযোগ জমা পড়েছে বলেও জানান তিনি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)