যশোর, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ ভ্যানচালক আটক

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : শনিবার, ১৭ অক্টোবর,২০২৬, ১২:৫৪ পিএম
আপডেট : শনিবার, ১৭ অক্টোবর,২০২৬, ০২:৫৪ পিএম
বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ ভ্যানচালক আটক

Subornovumi যশোরের বেনাপোলে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আটক হওয়া অস্ত্র ব্যবসায়ী মিয়ারাজ গাইন। ছবি:

যশোরের বেনাপোলে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ মিয়ারাজ গাইন (২৭) নামে এক ব্যক্তিকে আটকের দাবি করেছে পুলিশ।

শনিবার ভোরে বেনাপোল পোর্ট থানাধীন ভবারবেড় এলাকায় 'মেসার্স বেনাপোল ফিলিং স্টেশন' এর সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মিয়ারাজ গাইন সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের সিরাজুল গাইনের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ভ্যানে করে অস্ত্রের একটি চালান যাচ্ছে।

খবর পেয়ে পুলিশ যশোরগামী একটি ইঞ্জিনচালিত ভ্যানে তল্লাশি চালায়। এ সময় ভ্যানচালকের আসনের ওপর স্থাপিত বিশেষ ছাউনির ভেতর থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয় এবং চালক মিয়ারাজকে হাতেনাতে আটক করা হয়।

পুলিশ জানায়, আটক আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর শনিবার সকালে তাকে যশোর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)