যশোর, বাংলাদেশ || রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মেহেরপুরে স্কুলছাত্রীর ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ২৫ অক্টোবর,২০২৬, ০৩:৪৬ পিএম
আপডেট : রবিবার, ২৫ অক্টোবর,২০২৬, ০৪:০৩ পিএম
মেহেরপুরে স্কুলছাত্রীর ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

মেহেরপুর শহরের নতুন পাড়ায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে মোশারফ হোসেন (৩৮) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

রবিবার (২৫ অক্টোবর) দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. তাজুল ইসলাম এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত মোশারফ মেহেরপুর শহরের চার নম্বর ওয়ার্ডের নতুনপাড়ার বাসিন্দা।

মামলায় উল্লেখ করা হয়েছিল, ২০২৫ সালের ৮ এপ্রিল দুপুরে গোভীপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ওই ছাত্রী নিজ ঘরে কাজ করছিল। এ সময় বাড়িতে কেউ না থাকার সুবাদে মোশারফ হোসেন ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। ঘটনার পর ঘরে একটি মোবাইল ফোন ফেলে যায় অভিযুক্ত মোশারফ। পরবর্তীতে মেয়েটির শারীরিক অসুস্থতা ও আচরণে সন্দেহ হলে মায়ের জিজ্ঞাসাবাদের মুখে সে ধর্ষণের বিষয়টি খুলে বলে। এরপর তাকে চিকিৎসার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এই ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মেহেরপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। বিচারকালে আদালতে মোট ১২ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই রায় ঘোষণা করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) পারভিন সুলতানা এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মিয়াযান আলী।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)