যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চৌগাছায় ভারতীয় কফ সিরাপসহ দু’জনকে আটকের দাবি

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ২ নভেম্বর,২০২৬, ০২:১১ পিএম
আপডেট : সোমবার, ২ নভেম্বর,২০২৬, ০৩:১৭ পিএম
চৌগাছায় ভারতীয় কফ সিরাপসহ দু’জনকে আটকের দাবি

যশোরের চৌগাছায় ৯০ বোতল ভারতীয় উইনকোরেক্স কফ সিরাপসহ দুজনকে আটকের কথা জানিয়েছে এসআরবি-৬। যশোর ক্যাম্পের সদস্যরা।

আটক ব্যক্তিরা হলেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার সোনাইডাঙ্গা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মোহাম্মদ হানিফ এবং জলুলি উত্তরপাড়া গ্রামের তোজাম্মেল মণ্ডলের ছেলে কামরুজ্জামান খোকা।

এসআরবির পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, তাদের একটি দল চৌগাছা মহিলা কলেজের গেটের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায়। সকাল ৯টার দিকে একটি ইজিবাইক তল্লাশি করে ৯০ বোতল কফ সিরাপ জব্দ করা হয়। এ সময় দুজনকে আটক করা হয়।

এ ঘটনায় চৌগাছা থানায় একটি মামলা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)