যশোর, বাংলাদেশ || রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা আটক

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ২৬ এপ্রিল,২০২৬, ০৭:৩৫ পিএম
ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা আটক

দেড়শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ এসএম আল মাসুদ ওরফে বাপ্পা (৩৫) ও ইনছান মিয়া (৫৮) নামে চিহ্নিত দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

আটক এসএম আল মাসুদ ওরফে বাপ্পা শহরের শংকরপুর পশ্চিমপাড়ার এসএম আবুল কাশেমের ছেলে ও ইনছান মিয়া সদর উপজেলার বেড়বাড়ি গ্রামের ওয়াসিম উদ্দিনের ছেলে।

যশোর কোতোয়ালি থানা পুলিশের এসআই আলমগীর হোসেন জানান, গত শনিবার রাত সোয়া ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তিনি ফোর্স নিয়ে মুড়লীর মোড়ের প্রাইম তেল পাম্পের সামনে অভিযান চালান। এ সময় সেখান থেকে এসএম আল মাসুদ ওরফে বাপ্পা ও ইনছান মিয়াকে আটক করা হয়। পরে দেহ তল্লাশি চালিয়ে এসএম আল মাসুদ ওরফে বাপ্পার কাছ থেকে একশ’ পিস ও ইনছান মিয়ার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

পুলিশ জানায়, আটক এসএম আল মাসুদ ওরফে বাপ্পার বিরুদ্ধে চারটি ও ইনছান মিয়ার বিরুদ্ধে থানায় ছয়টি মামলা রয়েছে। তারা চিহ্নিত মাদক ব্যবসায়ী।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)